ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

নারায়ণগঞ্জে ২ গ্রামের সংঘর্ষে আহত ৩, ওসির গাড়ি ভাঙচুর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহতের খবর পাওয়া গেছে। গতকাল বুধবার
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৩ সময়
নারায়ণগঞ্জে ২ গ্রামের সংঘর্ষে আহত ৩, ওসির গাড়ি ভাঙচুর ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহতের খবর পাওয়া গেছে। গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতার হামলায় থানার ওসির সরকারি ডাবল কেবিন পিকআপ গাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদি গ্রামের সঙ্গে উচিৎপুরা ও আগুয়ান্দি গ্রামের মানুষের দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল।

ঘটনার দিন বিকালে মর্দাসাদি গ্রামের নোয়াব আলী, আক্তার ও জলিলসহ কয়েকজন সিএনজিচালিত অটোরিকশাযোগে উচিৎপুরা বাজারে গিয়ে স্থানীয় নুরু মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা নুরুকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর নুরু মিয়ার সমর্থক উচিৎপুরা, আগুয়ান্দি ও গহরদী গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উচিৎপুরা বাজারে জড়ো হন। উত্তেজনা বাড়তে থাকায় আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

তবে পুলিশের নির্দেশ অমান্য করে উত্তেজিত জনতা হামলা চালায়। এতে ওসির সরকারি পিকআপ গাড়ি ভাঙচুর করা হয়।

থানা পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, বর্তমানে এলাকা শান্ত রয়েছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘সংঘর্ষের সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এখন এলাকা সম্পূর্ণ শান্ত রয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী