ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

নেত্রকোনায় মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, বিআরডিবি কর্মকর্তা নিহত

নেত্রকোনার বারহাট্টায় পিকআপ ভ্যানের ধাক্কায় শেখ ফিরোজ মিয়া (৪৫) নামে এক বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) কর্মকর্তা নিহত
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫২ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫২ সময়
নেত্রকোনায় মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, বিআরডিবি কর্মকর্তা নিহত ছবি : সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টায় পিকআপ ভ্যানের ধাক্কায় শেখ ফিরোজ মিয়া (৪৫) নামে এক বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বারহাট্টা–বাউসী সড়কের মোয়াটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ মিয়া উপজেলার রায়পুর ইউনিয়নের চাকুয়া গ্রামের বাসিন্দা। তিনি বারহাট্টা উপজেলা বিআরডিবি অফিসে উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার অফিস শেষে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন ফিরোজ মিয়া। পথে মোয়াটী এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়রা পিকআপ ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যান। পরিবার ময়নাতদন্তে রাজি নয় এবং মামলাও করবে না বলে জানিয়েছে।

তিনি আরো জানান, পিকআপচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী