ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন: দুদু

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৫ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৫ সময়
বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন: দুদু ছবি : সংগৃহীত

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে ভেবে দেখা উচিৎ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

দুদু বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা শেষে ঐকমত্য কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে বিএনপির নোট অব ডিসেন্ট আমলেই নেয়া হয়নি। আরও কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। এসব কারণে ঐক্যের জায়গায় অনৈক্য তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বে এমন কোনও নজির নেই যেখানে পার্লামেন্টে আলোচানা ছাড়া এমন বিষয় জোর করে আদায় করা যায়। 

অনেক দেশ ও গোষ্ঠী গ্রহনযোগ্য নির্বাচন চায় না জানিয়ে দুদু বলেন, যারা গণহত্যা চালিয়ে টাকা লুট করে দেশ থেকে পালিয়েছেন তারা তো চায় না নির্বাচন সুষ্ঠু হোক। অনেকে প্রশ্ন তুলছেন আওয়ামী লীগ ছাড়া কীভাবে নির্বাচন হবে। অর্থাৎ ভালো, গ্রহণযোগ্য ও সঠিক নির্বাচনের পথে একটি গোষ্ঠী বা মহল বাধা দিচ্ছে। নির্বাচন নিয়ে বিএনপি এবং সরকারের মধ্যে টানাপোড়েন নেই বলেও জানান তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই