ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে: রিজভী

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে অন্য পৃষ্ঠা ঢুকানো হয়েছে। এটি দুঃখজনক। ড. মুহাম্মদ ইউনূসের গঠন করা কমিশন
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৫ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৫ সময়
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে: রিজভী ছবি : সংগৃহীত

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে অন্য পৃষ্ঠা ঢুকানো হয়েছে। এটি দুঃখজনক। ড. মুহাম্মদ ইউনূসের গঠন করা কমিশন থেকে এরকম প্রতারণামূলক কাজ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া এলাকায় 'আমরা বিএনপি পরিবার'র পক্ষ থেকে জন্মান্ধ একজনকে সহায়তা শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, প্রধান উপদেষ্টা এবং তার গঠিত কমিশনকে সবাই বিশ্বাস করে। কিন্তু সেই কমিশনের মাধ্যমে এমন প্রতারণামূলক কাজ হবে তা মানুষ আশা করে না। সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই সনদে ৪৮টি ধারা রয়েছে। এটির আইনিকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এ সময় জনগণের অধিকারকে সরকার, কমিশন, দলগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী