ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

জামালপুরে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে একই পরিবারের দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
জামালপুরে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২ ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে একই পরিবারের দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল উপজেলার ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে এই দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলো- ভাটিয়ারচর এলাকার প্রবাসী দুদু মিয়ার ছেলে আবু হাসান (৮) ও মেয়ে পলি আক্তার (১০) এবং তাদের স্বজন নূর মোহাম্মদের মেয়ে সাইবা আক্তার (৮)।


নিখোঁজ দুই শিশুর নাম কুলসুম ও বৈশাখী। এর মধ্যে কুলসুম তার নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন। কুলসুম সরিষাবাড়ি উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের কন্যা।


প্রত্যক্ষদর্শীরা জানান- বিকেলে ঝিনাই নদীতে নৌকা দিয়ে ঘোরাঘুরি করছিলেন পাঁচ শিশু। এমন সময় নৌকাটি ডুবে যায়। পরে শিশু ও স্থানীয়দের ডাক চিৎকারে স্থানীয়রা এসে খোঁজাখুজি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রথমে দুইজন ও পরে একজনের মরদেহ উদ্ধার করে। 


মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রফিকুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করেন তারা। রাতে অভিযানের নিয়ম না থাকায় ৭টা ২০ মিনিটের পর থেকে উদ্ধার অভিযান বন্ধ রয়েছে৷ আগামীকাল সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে। 


মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী