ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ, সম্পাদক বাকের

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) বিলুপ্তির মধ্য দিয়ে নতুন করে আত্মপ্রকাশ করা ‌‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ১১:১১ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ১১:১১ সময়
জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ, সম্পাদক বাকের ছবি : সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) বিলুপ্তির মধ্য দিয়ে নতুন করে আত্মপ্রকাশ করা ‌‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার।


শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক পদে উওরাঞ্চলের দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের দায়িত্ব পেয়েছেন মহির আলম।


উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাগছাস। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সাফল্য না পেলে সংগঠনটি প্রশ্নের মুখে পড়ে।


আত্মপ্রকাশের আট মাসের মাথায় গত ২৩ অক্টোবর বাগছাসের বিলুপ্তি হয়। আর সংগঠনটির নেতাদেরই নেতৃত্বে প্রকাশ করে ‘জাতীয় ছাত্রশক্তি’। যেটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।


বাগছাসের আহ্বায়ক ছিলেন আবু বাকের মজুমদার, তার 'পদাবনতি' হয়েছে ছাত্রশক্তিতে। আর বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসানের পদোন্নতি হয়েছে।


এদিকে, জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি, আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক এবং মো. সাইফুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই