ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার (মাজার
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ১১:১৫ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ১১:১৫ সময়
গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার (মাজার এলাকা) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে প্রায় আড়াইটার দিকে ওই গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর ঢুকে একটি সংঘবদ্ধ দল। একপর্যায়ে গরুগুলো পিকআপে তোলার সময় টের পায় স্থানীয়রা। এ সময় তাদের ধাওয়া করলে পালাতে গিয়ে প্রথমে পাশের জঙ্গল এবং পরে পুকুরে লাফ দেয় তারা। একপর্যায়ে তাদের ধরে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। পরে আহত অপরজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এদিকে, ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। এখনও নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিতের পর আইনি প্রক্রিয়া অনুযায়ী ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী