ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে: তারেক রহমান

একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করা হচ্ছে। অগণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণ করতে হয়
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়
সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে: তারেক রহমান ছবি : সংগৃহীত

একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করা হচ্ছে। অগণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণ করতে হয় কিনা সে বিষয়েও শঙ্কা দেখা দিয়েছে। সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে। আর নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট এসব সংশয় একটি সংকটময় পরিস্থিতি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে পতিতরা দেশে স্বৈরাচার কায়েম করেছিল। দেশের নির্বাচনে ব্যবস্থাকে বিগত ১৫ বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল তারা। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে- বর্তমানেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো ষড়যন্ত্র বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। 

তিনি আরও বলেন, অনেকের মনে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে নির্বাচন হবে কি না। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। নির্বাচন নিয়ে সংশয় গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটে ফেলতে পারে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে এসেছে। অথচ প্রতিনিয়ত একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথকে কঠিন করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকা আবশ্যক বলেও উল্লেখ করেন তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই