ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

বাংলাদেশের দিকে শোষণের দৃষ্টিতে কেউ তাকাতে পারবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পৃথিবীর কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ বাংলাদেশের দিকে
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
বাংলাদেশের দিকে শোষণের দৃষ্টিতে কেউ তাকাতে পারবে না: সারজিস আলম ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পৃথিবীর কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ বাংলাদেশের দিকে আধিপত্যবাদের চোখে তাকাতে পারবে না। শোষণের দৃষ্টিতে দেখতে পারবে না। জাতীয় পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এই দেশে যতদিন মুক্তিকামী একজন বাংলাদেশি থাকবে ততদিন জাতীয় পতাকা উড়বে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্টে একশত ১৭ ফিট উচ্চতার একটি পতাকাস্ট্যান্ড উদ্বোধনের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামীতে কেউ স্বাধীনতাকে কুক্ষিগত করার দৃষ্টিতে বিন্দুমাত্র চেষ্টা করলে চব্বিশের মতো আবারো জনগণ গর্জে উঠবে। জীবন দিয়ে হলেও তাদের মোকাবেলা ও প্রতিহত করা হবে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে ১১৭ ফিট উচ্চতার পতাকাস্ট্যান্ডের উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। তিনি বলেন, এই পতাকা আমাদের ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক। দীর্ঘদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করেছি।

অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ১৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মনিরুল ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব  ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইনসহ অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী