ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

‘আমজনতার দল’কে অবশ্যই নিবন্ধন দিতে হবে : রাশেদ খান

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৮ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৮ সময়
‘আমজনতার দল’কে অবশ্যই নিবন্ধন দিতে হবে : রাশেদ খান ছবি : সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় নিজেদের দল ‘আমজনতার দল’ না থাকায় নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে গতকাল মঙ্গলবার বিকেল থেকে আমরণ অনশনে বসেছেন দলটির সদস্যসচিব তারেক রহমান। আজকে তার এই অনশনের প্রতি সংহতি জানাতে যান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এসময় তিনি বলেন, ‘তারেক রহমান ভাই যে আন্দোলন করছে, এই আন্দোলন যৌক্তিক এবং তার দল আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারেক রহমানের আমরন অনশনের প্রতি সংহতি জানিয়ে তিনি এ কথা বলেন। 


রাশেদ খান বলেন, ‘রাজপথের লড়াকু সৈনিক ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যিনি সবসময় রাজপথে লড়াই করেছেন আপনাদের পরিচিত মুখ আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান ভাই। তিনি প্রায় ২০ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে তার দলের নিবন্ধনের দাবিতে অনশন করছেন। আমরা রাজপথে তার বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম দেখেছি। তিনি আরো বলেন, ‘গতকাল আমরা দেখেছি তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে এনসিপি নিবন্ধন পেয়েছে, আমরা তাদের শুভকামনা জানাই। কিন্তু বাকি দুটি দল কিভাবে নিবন্ধন পেয়েছে, সেটি নিয়ে প্রশ্ন আছে। আমরা মনে করি, নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এক নম্বর শর্ত হতে হবে রাজপথের সক্রিয়তা।

কিন্তু এই সক্রিয়তা বিবেচনা না করে শুধু কমিটি দিয়েছে, বাসা-বাড়িকে অফিস হিসেবে দেখিয়ে; তারা এই ছলেবলে কৌশলে নিবন্ধন পাবে, সেটি আমরা কোনোভাবেই মানতে পারি না।’

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা দেখেছি ২৪ এর ডামি নির্বাচনের আগে কিভাবে বিএনএম, সুপ্রিম পার্টিসহ কয়েকটি দলকে ডিজিএফআই’র নির্দেশনায় নিবন্ধন দেওয়া হয়েছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে আমরা অনুরোধ জানিয়েছিলাম এই সব ভূঁইফোড় দলকে যারা আগে ডিজিএফআই’র মাধ্যমে নিবন্ধন পেয়েছে, তাদের অবশই নিবন্ধন বাতিল করতে হবে। কিন্তু নিবন্ধন বাতিল করা হয়নি। উল্টো আমরা দেখলাম গণ-অভ্যুত্থানের পরে রাজপথের সক্রিয় দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়নি। আলোচিত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের গড়া বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ডেসটিনি প্রায় ৪২ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করেছিল। সেই দলও দেখলাম নিবন্ধন পেল। আমার প্রশ্ন হলো, এই দল কিভাবে নিবন্ধন পেল? ২৪ এর গণঅভ্যূত্থানের আগে আমরা এই দলকে কখনোই রাজপথে আমরা দেখিনি। হঠাৎ করে জেল থেকে বের হলো, দল গঠন করল। কমিটি দিল। বাসা-বাড়িকে অফিস হিসেবে দেখিয়ে দিল। তারা নিবন্ধন পেল। কিন্তু তারেক রহমান, যাকে আপনারা সকলে চিনেন, রাজপথের জ্বালাময়ী বক্তব্য সকলে শুনেছেন, সবসময় সংগ্রাম করেছেন। তার দলকে নিবন্ধন দেওয়া হয়নি।

রাশেদ খাঁন বলেন, ‘আমার ব্যক্তিগত জায়গা থেকে তারেক রহমানের সঙ্গে সংহতি জানানোর জন্য এখানে এসেছি। এখন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলব। তিনি (তারেক রহমান) অসুস্থ হয়ে পড়ছেন। প্রায় ২০ ঘণ্টার অধিক সময় তিনি পাড়ি দিয়েছেন। এখানে সারা রাত শুয়েছিলেন। মশার কামড় খেয়েছেন। এভাবে একজন রাজপথের সংগ্রামী নেতা তিনি রাস্তায় শুয়ে থাকবেন। আর নির্বাচন কমিশনার তারা কোনো মন্তব্য করবেন না, সেটি হতে পারে না। তাদের মন্তব্য জানার জন্য, তারা কী ভাবছেন, কী করবেন, সেটি জানার জন্য প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে আমি যাব।’ এসময় তিনি আরো বলেন, ‘তারেক রহমান ভাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি আমার সংহতি রয়েছে। আমি মনে করি তারেক রহমান ভাই যে আন্দোলন করছে, এই আন্দোলন যৌক্তিক এবং তার দল আম জনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে।’

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে আজ পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই