ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৭ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৭ সময়
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের প্রাণহানি ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১০৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৪০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৯ জন, বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, খুলনা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৪৩ ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৩০২ জন মারা গেছেন। এর মধ্যে ১৬১ জন পুরুষ ও ১৪১ জন নারী। এ পর্যন্ত এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ৭৪ হাজার ৯৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা