ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

নভেম্বরে না হলেও নির্বাচনের আগে গণভোট হতে হবে: জামায়াত নেতা আযাদ

চলতি মাসে গণভোট হতেও পারে আবার নাও হতে পারে। তবে নির্বাচনের আগে গণভোট হতে হবে বলে মন্তব্য করেছেন
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
নভেম্বরে না হলেও নির্বাচনের আগে গণভোট হতে হবে: জামায়াত নেতা আযাদ ছবি : সংগৃহীত

চলতি মাসে গণভোট হতেও পারে আবার নাও হতে পারে। তবে নির্বাচনের আগে গণভোট হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার প্রস্তাবের ফাঁদে পা দেয়া যাবে না। একই দিনে হলে গণভোটের গ্রহণযোগ্যতা হারানোর শঙ্কা রয়েছে। এর ফলে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো টালবাহানা করতে পারে। এ সময় দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করার কথাও বলেন তিনি।

জোট প্রসঙ্গে তিনি বলেন, আটটি দল সংস্কার ও নির্বাচনের সুন্দর পরিবেশের জন্য একত্রিত হয়েছি। এটি জোট নয়, যুগপৎ আন্দোলন। আমরা ধাপে ধাপে এগোচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। তবে এখনো জোট গঠনের সিদ্ধান্ত হয়নি। শুধু ইসলামী দল নয় দেশপ্রেমিক বিভিন্ন দলের সাথে জোট নিয়ে আলোচনা হচ্ছে। নির্বাচনের বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর আসন নিয়ে আলোচনা হবে।

জাতীয় পার্টির সঙ্গে জোটের বিষয়ে আলোচনা চলছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, জাতীয় পার্টির সাথে আলোচনার সুযোগ নেই। তারা ফ্যাসিস্টের দোসর। আমরা এরকম দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই