ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

মৎস্য ভবনের সামনে পুলিশের বাধা, স্বারকলিপি দিতে যমুনায় প্রতিনিধিদল

ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে পল্টন থেকে পদযাত্রা করেছে জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল।
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫০ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫০ সময়
মৎস্য ভবনের সামনে পুলিশের বাধা, স্বারকলিপি দিতে যমুনায় প্রতিনিধিদল ছবি : সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে পল্টন থেকে পদযাত্রা করেছে জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল। তবে মৎস ভবনের সামনে তাদের পথ আটকে দেয় পুলিশ। এরপর তাদের মধ্য থেকে একটি প্রতিনিধিদল স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় যায়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার পর মিছিল নিয়ে যমুনার দিকে যাত্রা শুরু করেন তারা। 

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোট, অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ, নির্বাচনে সকল দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

এদিন সকালে রাজধানীর শাপলা চত্বর এলাকায় জড়ো হয় জামায়াতসহ ইসলামী আট দল। এরপরই পল্টন অভিমুখে পদযাত্রা করে তারা। পল্টন পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করে জুলাই সনদের আইনগত ভিত্তি দিন। যদি আপনি সেটা না করেন, তাহলে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি যে সম্মান পেয়েছেন, সেটা করতে না পারলে আপনার মর্যাদাকে আপনিই নষ্ট করবেন। 

এরপর সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিতে হেটেই যমুনার উদ্দেশে রওনা দেয় দলগুলোর নেতাকর্মীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প