ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

গণভোটে বিএনপির সমর্থন সত্ত্বেও সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করছে, যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়— এমন অভিযোগ করেছেন বিএনপির
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৯ সময়
নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

গণভোটে বিএনপির সমর্থন সত্ত্বেও সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করছে, যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়— এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, দেশে প্রয়োজনীয় যে সংস্কারের কথা আজকে বলা হয়, সেই সংস্কারের সূচনা করেছিলেন জিয়াউর রহমান। বিএনপি যে সংস্কারের কথা বলেছে বা 'নোট অব ডিসেন্ট' দিয়েছে, তা জুলাই সনদে লিপিবদ্ধ করা উচিত। জিয়া তার সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশে নতুন স্বনির্ভরতার পথ তৈরি করেছিলেন। এ সময় তারেক রহমানের দেয়া সংস্কারের কাজই ঐকমত্য কমিশন শুরু করে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ভোট বানচালের চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। কয়েকটি দল একজোট হয়ে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। একটি রাজনৈতিক দল কয়েকটি ছোট দলকে নিয়ে জোট গঠন করেছে, যারা নির্বাচনের আগেই সরকারকে গণভোট আয়োজনের জন্য চাপ দিচ্ছে।

গণভোট ইস্যুতে দলীয় অবস্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে—গণভোট হলে সেটি নির্বাচনের দিনই হতে হবে। দেশের মানুষ আর কোনো প্রহসনের সুযোগ দেবে না।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি কাকরাইল, মালিবাগ, মৌচাক ও বাংলামোটর অতিক্রম করে কারওয়ানবাজারে এসে শেষ হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই