ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ফের পাক-আফগান যুদ্ধ শুরুর আশঙ্কা

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনের আলোচনা স্থগিত হয়ে যাওয়ায় নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৯ সময়
ফের পাক-আফগান যুদ্ধ শুরুর আশঙ্কা ছবি : সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনের আলোচনা স্থগিত হয়ে যাওয়ায় নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আলোচনা পুরোপুরি অচলাবস্থায় চলে যাওয়ায় উপক্রম হয়েছে। খবর, জিও নিউজের।

খাজা আসিফ বলেন, এই অচলাবস্থা সামনের দিনগুলোতে পাল্টাপাল্টি হামলার আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। তিনি আরও বলেন, আফগানিস্তানের প্রতিনিধিরা আমাদের সঙ্গে একমত থাকলেও লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত ছিল না।

তিনি আরও বলেন, পাকিস্তান কেবল একটি আনুষ্ঠানিক, লিখিত চুক্তি গ্রহণ করবে। তিনি বলেন, মধ্যস্থতাকারীরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু শেষপর্যন্ত তারাও আশা হারিয়ে ফেলেছেন। পাকিস্তানের অবস্থান দৃঢ় ও স্পষ্ট। তাদের একমাত্র দাবি হলো আফগানিস্তানকে নিশ্চিত করতে হবে—তার মাটি পাকিস্তানে হামলার জন্য ব্যবহার করা হবে না।

উল্লেখ্য, গত মাসে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার পর উত্তেজনা কমাতে কয়েক দফায় আলোচনা চলছিল। বৃহস্পতিবার ইস্তানবুলে দেশ দুইটির প্রতিনিধির মধ্যে তৃতীয় দফার আলোচনা হলেও, শেষ পর্যন্ত উভয় পক্ষ কোনো ধরনের চুক্তিতে সম্মত হতে পারেনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই