ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গণহত্যায় জড়িতদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শীতের ছুটিতে ঘুরে আসতে পারেন দেশের জনপ্রিয় ১০ পর্যটনস্থানে বন্ধ হতে পারে টু-জি নেটওয়ার্ক, অচল হবে পুরোনো বাটন ফোন মানিক মিয়া অ্যাভিনিউতে জেমসসহ সাত ব্যান্ডের কনসার্ট, প্রবেশ উন্মুক্ত ‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪ কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রচলিত পথ এড়িয়ে বিকল্প রুটে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান ভারতীয় ভিসার আন্ডারটেকিং ফর্ম সহজ করল হাইকমিশন হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলের ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির

‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জাহাজের নাম বদলে দিয়েছে সরকার। একই সঙ্গে ‘জয় বাংলা’
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৪৯ সময়
‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম
জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জাহাজের নাম বদলে দিয়েছে সরকার। একই সঙ্গে ‘জয় বাংলা’ নামের আরও একটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নতুন নাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নাম পরিবর্তন করে করা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস মনসুর আলী’ এখন থেকে পরিচিত হবে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ নামে। ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। এ ছাড়া ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নাম বদলে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের জন্য কোস্ট গার্ডকে নির্দেশনা দিয়েছিল মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী কোস্ট গার্ড কর্তৃপক্ষ নতুন নামের প্রস্তাব পাঠায়। পরে প্রস্তাবিত নামগুলো অনুমোদনের বিষয়টি বৃহস্পতিবার চিঠির মাধ্যমে কোস্ট গার্ডকে জানানো হয়। মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাহাজগুলোর নাম পরিবর্তনের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, চারটি জাহাজের নতুন নাম যাঁদের নামে রাখা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। দেশের ভেতরে ও বিদেশে বিভিন্ন অভিযান পরিচালনার সময় তাঁরা শহীদ হন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল