ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

'যারা বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ মনে করে, তারা শাক দিয়ে মাছ ঢাকতে চান'

যারা বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ মনে করেন, তারা মূলত শাক দিয়ে মাছ ঢাকতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
'যারা বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ মনে করে, তারা শাক দিয়ে মাছ ঢাকতে চান' ছবি : সংগৃহীত

যারা বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ মনে করেন, তারা মূলত শাক দিয়ে মাছ ঢাকতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা দিনাজপুর ৬ আসনের ঘোড়াঘাট পৌর এলাকার ২ নং ওয়ার্ডে সাধারণ ভোটারদের সাথে এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।  

তার অভিযোগ, কোনো কোনো উপদেষ্টা বলছেন- বিএনপি সংস্কারে বিশ্বাস করে না। এটি সম্পূর্ণ অসত্য। বাংলাদেশের প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বিএনপি কোনো অবস্থাতেই সংস্কারের বিরোধী নয়। বিএনপির ইতিহাসই হচ্ছে সংস্কারের ইতিহাস।

ডা. জাহিদ বলেন, জাতি যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ভোটাররা যখন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, তখন সেই গণতান্ত্রিক অধিকারকে দূরে সরিয়ে রেখে কেউ কেউ বলছে- আগে সংস্কার, আগে বিচার, তারপর গণতন্ত্র হবে। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় বলেছি সংস্কার, বিচার ও গণতন্ত্র একইসঙ্গে চলতে হবে। 

তিনি আরও বলেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে বলেই ২০২২-এর ডিসেম্বরে প্রথম রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করে। পরবর্তীতে, ২০২৩ সালে সব রাজনৈতিক ও গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। এ সময়, মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না বলেও উল্লেখ করেন তিনি।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই