ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

নতুন পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এদিকে, পে কমিশনের
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা ছবি : সংগৃহীত

নতুন পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এদিকে, পে কমিশনের বিষয়ে এখনই কিছু জানাতে চায়না অর্থ মন্ত্রণালয়।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ যেসব বিষয়ে শর্ত দিয়েছে রাজনৈতিক সরকার সেসব বিষয়ে কী করবে তা দেখে অর্থ ছাড় করবে সংস্থাটি।

তিনি আরও বলেন, চালের দাম এখন মোটামুটি সহনীয় রয়েছে, মুদ্রাস্ফীতি কমেছে। পরিবহণ ও বাড়ি ভাড়া কিছুটা বেড়েছে। তবে এটা অস্বীকার করবো না। সার্বিকভাবে খাদ্য পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক।

অন্যদিকে, ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, নভেম্বর থেকে ৩৪ টাকা দরে ধান, ৫০ টাকা দরে সিদ্ধ চাল ও আতপ চাল ৪৯ টাকায় কেনা হবে। খাদ্য পরিকল্পনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এবার ৫০ হাজার টন আমন ধান, আতপ চাল ৫০ হাজার টন ও ৬ লাখ টন চাল কেনা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী