ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনার কথা জানালেন উপদেষ্টা আসিফ

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে এখন পর্যন্ত স্বতন্ত্রভাবে অংশ নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৬ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৬ সময়
স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনার কথা জানালেন উপদেষ্টা আসিফ ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে এখন পর্যন্ত স্বতন্ত্রভাবে অংশ নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার হতে আসেন উপদেষ্টা আসিফ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ঢাকা থেকে নির্বাচন করবো, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটা এখানে নিয়ে এসেছি। ভোটটা যেনো অপচয় না হয়।

কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন-এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন কোথা থেকে করবো, এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটা নিশ্চিত, ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবো।

রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার বিষয়ে উপদেষ্টা বলেন, আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখলো, সেটি আমার দেখার বিষয় না। এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে এককভাবে নির্বাচন করবো।

পদত্যাগ ইস্যুতে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবো, সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।

জুলাই সনদের বিষয়ে আসিফ বলেন, সনদ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সরকার জনগণকে নিয়েই ভাবছে। বিচার, সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর নিয়ে সমানভাবেই এগিয়ে চলছে। বিচারের বিষয়ে এ মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। আর সংস্কার কার্যক্রম চলমান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী