ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ৫০ জন গ্রেফতার: ডিএমপি কমিশনার

গত ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ১৭টি মামলা ও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ৫০ জন গ্রেফতার: ডিএমপি কমিশনার ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ১৭টি মামলা ও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ দল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, অক্টোবর থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪টি মিছিলে জড়িত থাকার অভিযোগে ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বেশিরভাগকেই ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে আনা হয়েছিল। মিছিলে অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, মেস-হোটেলে ভাড়াটিয়া তোলায় ক্ষেত্রে ভোটার আইডি যাচাই, পরিবহন অরক্ষিত না রাখাসহ নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই দিন নিরাপত্তা আরও বাড়ানো হবে। এ সময় আইনজীবীদের আদালতে যেতে বাধা দেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী