ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান বিএনপির

দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।আজ বুধবার (১২ নভেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪৫ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪৫ সময়
সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান বিএনপির ছবি : সংগৃহীত

দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

আজ বুধবার (১২ নভেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে এ আহ্বান জানান দলটির স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারও মধ্যে কোনো সংশয় নেই। বিএনপির নির্বাচনী প্রস্তুতি কেমন, সেই বিষয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানতে চেয়েছেন বলে জানান তিনি।

বিএনপির স্হায়ী কমিটির সদস্য আরও বলেন, কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তা খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই; সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে।

আমীর খসরু বলেন, দেশের মানুষ সচেতন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্থ করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এই নির্বাচনে তাদের সম্পৃক্ততা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী