ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

'ফ্যাসিবাদের দোসররা নির্বাচনে অংশ নিলে অস্থিতিশীল হবে দেশ'

২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থী এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যাতে আগামী নির্বাচনে অংশ না নিতে পারে,
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৪ সময়
'ফ্যাসিবাদের দোসররা নির্বাচনে অংশ নিলে অস্থিতিশীল হবে দেশ' ছবি : সংগৃহীত

২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থী এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যাতে আগামী নির্বাচনে অংশ না নিতে পারে, সে ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

আজ বুধবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি ও ১৪ দলসহ যারা ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছে, তাদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিলে দেশ আবারও অস্থিতিশীল হবে।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সুযোগ পেলে তারা আগামী নির্বাচন বানচালের চেষ্টা করবে। নিবন্ধনের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দোসর এমন কোনো দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকা হলে এর বিরুদ্ধেও আন্দোলন করার হুঁশিয়ারিও দেন রাশেদ খান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই