ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সরকার সব দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অন্তর্বর্তী সরকার জুলাই সনদ নিয়ে দায়বদ্ধতা দেখায়নি। সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে সরকার সকল রাজনৈতিক দলকে খুশি করলেও জনগণকে
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৫ সময়
সরকার সব দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকার জুলাই সনদ নিয়ে দায়বদ্ধতা দেখায়নি। সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে সরকার সকল রাজনৈতিক দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে। এই আদেশের মাধ্যমে মৌলিক সংস্কারের দিকে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাহাত্তরের ফ্যাসিবাদী কাঠামো দূর করতে চেয়েছিলাম। কিন্তু এই আদেশের মধ্যে দিয়ে আমরা বাহাত্তরের সংবিধানের পথেই হাটছি। এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে।

এনসিপির এই নেতা বলেন, গণভোটে ৪টি হ্যা ভোটের প্যাকেজে  অস্পষ্টতা রয়েছে। এগুলো সরকারকে স্পষ্ট করতে হবে। এরপরই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। এই সনদের আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি পাইনি। সদিচ্ছা থাকলেও দুইটি দলের কারণে সরকার ভালো কিছু করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। 

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংকের ইস্যু বানাবেন না। এমনটা করলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে। 

দলটির মনোনয়নপত্র বিক্রির প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত ১ হাজার ১১টি মনোনয়ন বিক্রি হয়েছে। চিকিৎসক, শিক্ষক, আলেম সব শ্রেণির মানুষ ফরম নিচ্ছে। মানুষের আগ্রহ দেখে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আমাদের ফরম বিক্রির লক্ষ্যমাত্রা ৩ হাজার।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণভোটের অনেক বিষয় রাজনৈতিক দলগুলোর মর্জির ওপর ছেড়ে দেয়া হয়েছে। অথচ সংস্কার পুরোপুরি বাস্তবায়ন চেয়েছিলাম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প