ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে অপর মোটরসাইকেলের আরো
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে অপর মোটরসাইকেলের আরো দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তালেশ্বর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আর আহত তৌকির আহমেদ ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের শামীম হোসেনের ছেলে ও জিহাদ হোসেন পোড়াহাটি গ্রামের হানিফ কাজীর ছেলে।

স্থানীয়রা জানায়, কালীগঞ্জ সুমন হোসেন মোটরসাইকেল যোগে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলো। পথে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমন মারা যায়। আহত হয় অপর মোটরসাইকেল দুই আরোহী। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই সুমনের মৃত্যু হয়। আহত দুইজনকে যশোরে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও দুইজন আহত হয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী