ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

দাদাগিড়ি বন্ধ করে ভারতকে বন্ধুসুলভ আচরণের আহ্বান মির্জা ফখরুলের

বাংলাদেশের ওপর দাদাগিড়ি বন্ধ করে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪০ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪০ সময়
দাদাগিড়ি বন্ধ করে ভারতকে বন্ধুসুলভ আচরণের আহ্বান মির্জা ফখরুলের ছবি : সংগৃহীত

বাংলাদেশের ওপর দাদাগিড়ি বন্ধ করে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বার্থরক্ষায় একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলেও জানান তিনি।

শনিবার (১৫ নভেম্বর) চাপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, পানির হিস্যা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে। নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যেকোনও দাবি আদায় সহজ হয় বলেও জানান তিনি।

এসময় বাংলাদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, পদ্মার পানি আটকে দিয়ে মানুষের জীবিকা বিনষ্ট করা হয়েছে। পদ্মার পানি বণ্টন নিয়েই মূল সমস্যা। নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের স্বার্থ হাসিল কঠিন হবে। বিএনপি ক্ষমতায় আসলে পদ্মা, তিস্তার পানি বণ্টন ও ফারাক্কা ইস্যু অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি। 

প্রসঙ্গত, এদিন দুপুর ২টায় জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির 'পদ্মা বাঁচাও' গণসমাবেশ শুরু হবে। এতেও যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প