ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

নারীদের কর্মঘণ্টা কমানো নিয়ে জামায়াতের বক্তব্য অসামঞ্জস্যপূর্ণ: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, নারীদের কর্মঘণ্টা কমানো নিয়ে জামায়াত ইসলামীর
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১২ সময়
নারীদের কর্মঘণ্টা কমানো নিয়ে জামায়াতের বক্তব্য অসামঞ্জস্যপূর্ণ: তাসনিম জারা ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, নারীদের কর্মঘণ্টা কমানো নিয়ে জামায়াত ইসলামীর বক্তব্যতে অসামঞ্জস্য রয়েছে। নারীদের কর্মস্পৃহা বাড়াতে কাজ করার বদলে এই ধরনের আলোচনা আসা দুঃখজনক।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিজ মিলনায়তনে 'গণতন্ত্র বিনির্মাণে নারী: আমরা কী পেলাম' শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গণভ্যুত্থানের পর সংসদে সংরক্ষিত আসন নিয়ে একটা পরিবর্তন আসার সুযোগ তৈরি হয়েছিল। তবে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। শহর ও প্রান্তিক নারীদের মধ্যে নীতি নির্ধারণে সমানভাবে সুযোগ দিতে হবে। এ সময় পরিবেশ নিরাপদ না করলে নারীরা কেন রাজনীতিতে আসবে এমন প্রশ্নও রাখেন তিনি।

দলের আরেক সিনিয়র যুগ্ম মহাসচিব সামান্তা শারমীন বলেন, দেশে রাজনৈতিক প্রক্রিয়া অর্থ, অস্ত্র ও পেশীশক্তি ভিত্তিক। তাই রাজনীতিতে পুরুষদের অগ্রাধিকার দেয়া হয়। শুধু মাত্র রাজনৈতিক দোলাচলের কারণে প্রান্তিক নারীদের রাজনীতিতে আনা সম্ভব হয় না। এ সময় বাংলাদেশে মোড় ঘুরিয়ে দেয়া সিদ্ধান্ত নেয়ার জায়গায় কোনো নারী নেই বলেও মন্তব্য করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই