ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

সারাদেশে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছেন বিচারকরা

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় সারাদেশের বিচারকরা কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৬ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৬ সময়
সারাদেশে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছেন বিচারকরা ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় সারাদেশের বিচারকরা কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করেছেন। রোববার (১৬ নভেম্বর) কালো ব্যাজ ধারণ করেন তারা।

এর আগে, গত শুক্রবার নিরাপত্তাসহ দুই দফা দাবিতে রোববার থেকে কলমবিরতি কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিচারকরা। তবে গতকাল দাবি পূরণে আইন উপদেষ্টার আশ্বাসে সেই কর্মসূচি স্থগিত করা হয়। বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুই দফা দাবি নিয়ে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দুই দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরই পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি আপাতত স্থগিত করা হলো।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরিবারের পূর্ব-পরিচিত লিমন নামের এক যুবক বাসায় ঢুকে বিচারকের ছেলে সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হন। এছাড়া লিমনও আহত হয়।

পরে অভিযুক্ত লিমনকে পুলিশের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় লিমনের একটি বক্তব্য কয়েকটি মিডিয়ায় প্রচার করা হয়। এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করা হয়েছে। পাশাপাশি রাজপাড়া থানার এক এসআই ও তিন কনস্টেবলসহ মোট চার জনকে সাময়িক বরখাস্ত করা হয়। 

এদিকে, বিচারকপুত্র হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী