ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

জুলাই সনদ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, বিকাল ৫:২ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, বিকাল ৫:২ সময়
জুলাই সনদ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছবি : সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পার্টির পক্ষ থেকে গণভোটকে ঝুঁকিমুক্ত রাখতে জুলাই সনদ আদেশ সংশোধন করে কেবল মতৈক্যের বিষয়গুলো গণভোটে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

১৬ নভেম্বর রবিবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। 

সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘রাষ্ট্রপতির নামে জারীকৃত জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংশোধন) আদেশ-২০২৫ সংসদ নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা অনেকটা দূর করলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে।

অন্তর্বর্তী সরকার বিদ্যমান যে সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে ও ১৫ মাস ধরে ক্ষমতায় আছে, তারা সংবিধান সংশোধন নিয়ে কোনো সাংবিধানিক আদেশ দিতে পারে কি না এবং এই আদেশ বিদ্যমান সংবিধানকে অস্বীকার করার শামিল কি না, সেই প্রশ্ন বড় হয়ে উঠেছে।’ এই আদেশ অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ও এখতিয়ারের বাইরে বলে মন্তব্য করেন তিনি। অধিকাংশ রাজনৈতিক দল ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট অনুষ্ঠানের পদক্ষেপকে স্বাগত জানান সাইফুল হক। তিনি বলেন, “এই পদক্ষেপ ইতিবাচক হলেও গণভোটের জন্য উত্থাপিত বিষয়াবলির ওপর একটি শব্দে মতামত প্রদান অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ।

যে চারটি ভাগে ভাগ করে গণভোটের বিষয়াবলি উল্লেখ করা হয়েছে, কেবল একটি উত্তরে ‘হ্যাঁ’ বা ‘না’ বলা যথেষ্ট জটিল প্রক্রিয়া। ভোটাররা যদি দুটি বিষয়ে ‘হ্যাঁ’, বা দুটি বা একটি বিষয়ে ‘না’ বলতে চান তাদের জন্য বিকল্প কী? তাই এভাবে গণভোটের আসল উদ্দেশ্য অর্জন করা যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই ঝুঁকি এড়াতে সংবিধান সংশোধনের যেসব বিষয়ে সব দলের মতৈক্য রয়েছে, কেবল সেসব বিষয়ে গণভোট দিতে হবে।” বাকি বিষয়সমূহ পরবর্তী নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহবান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী