ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

'শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে'

শেখ হাসিনার ফাঁসির আদেশ দেয়ার মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজ জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন বলে প্রতিক্রিয়ায়
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
'শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে' ছবি : সংগৃহীত

শেখ হাসিনার ফাঁসির আদেশ দেয়ার মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজ জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।


আজ সোমবার (১৭ নভেম্বর) আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ কথা বলেন।


আসিফ নজরুল বলেন, পৃথিবীর যেকোনো আদালতে বিচার হলে সাজা পেতো শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য আবার যদি চিঠি দেয়া হবে। এরপরও যদি ভারত তাকে ফেরত না দেয়, তা দেশের মানুষের সাথে ভারতের শত্রুতা ও অতন্ত্য নিন্দনীয় হবে বলে জানান তিনি।


এর আগে, শেখ হাসিনার বিচারের রায়ের পরপরই আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন– শেখ হাসিনার মৃত্যুদণ্ড। শোকর আলহামদুলিল্লাহ। 


জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।


বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী