ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়? চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনাধীন: পর্যটনমন্ত্রী জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিত চায় জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী ৫ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: এমপি মনজুরুল মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী, বিমানবন্দরে আটক প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর চার বছরের মানবেতর জীবনের অবসান ঘটানোর উদ্যোগ

ঢাবিতে হলের কক্ষ দখল নিয়ে মধ্যরাতে সংঘর্ষ, আহত অন্তত ১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুটি আবাসিক হলে ছাত্রদের কক্ষ দখলকে কেন্দ্র ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৭
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৩, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৩, সকাল ৯:২০ সময়
ঢাবিতে হলের কক্ষ দখল নিয়ে মধ্যরাতে সংঘর্ষ, আহত অন্তত ১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুটি আবাসিক হলে ছাত্রদের কক্ষ দখলকে কেন্দ্র ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জুন) দিবাগত মধ্যরাতে এই সংঘর্ষে অন্তত ১০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা জানান, সংঘর্ষে জড়ানো দুটি গ্রুপের একটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়নের এবং অন্যটি সাধারণ সম্পাদকের তানবীর হাসান সৈকতের অনুসারী। তারা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ও ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের কক্ষ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান।

শনিবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে মাস্টারদা সূর্যসেন হলের ২০৪ নম্বর রুমকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ১১টা থেকে রুম দখল নিয়ে মহড়া দিচ্ছিল হলের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারীরা। পরে ১২টার পরে ২০৪ নং রুমে ঢুকে এসে আবাসিক শিক্ষার্থী মোস্তফা ইকবার হৃদয় ও জাহিদ হাসানের (সৈকতের অনুসারী) জিনিসপত্র রুম থেকে ফেলে দিয়ে বের হয়ে যেতে বলে।

পরবর্তী সময়ে এ নিয়ে দীর্ঘক্ষণ উত্তেজনা চলে। রাত সোয়া ১টার দিকে সৈকতের অনুসারীরা দলবদ্ধ হয়ে গিয়ে তাদের রুম থেকে বের হয়ে যেতে বলে। এই সময় হলের অন্যদিক থেকে শয়নের গ্রুপের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীরা লাঠি, স্ট্যাম্প ইত্যাদি দিয়ে আক্রমণ করে। এতে দুই গ্রুপের অন্তত ১০ জনের মতো আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলেও জানা গেছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত হয়ে চিকিৎসা নিতে যাওয়া দুই জন হলেন- জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. সুজন (শয়ন গ্রুপ) ও যোগাযোগ বৈকল্য বিভাগের জাবের বিন আমিন।

সংঘর্ষের পর হল গেইটে অবস্থান নেয় দুই পক্ষই। এক পক্ষ অপর পক্ষকে উদ্দেশ্য করে স্লোগান ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে রাত পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত হলে এসে দুই পক্ষকে শান্ত করেন।

ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নেতারা বসে রাতেই সমাধান করে দিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া