ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

‘শাপলা’ দিয়ে এনসিপির কাছে আত্মসমর্পণ করেছে ইসি

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনপিসি) শাপলা প্রতীক দিয়ে তাদের কাছে আত্মসমর্পণ
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১১ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১১ সময়
‘শাপলা’ দিয়ে এনসিপির কাছে আত্মসমর্পণ করেছে ইসি ছবি : সংগৃহীত

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনপিসি) শাপলা প্রতীক দিয়ে তাদের কাছে আত্মসমর্পণ করেছে নির্বাচন কমিশন। আমরা কমিশনকে সকল প্রশ্নের ঊর্ধ্বে দেখতে চাই।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে বসে তিনি এমন মন্তব্য করেন।


মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একটা কথা তিক্ততা… এটা বলা দরকার। এনসিপির নিবন্ধনের সময় শাপলা প্রতীক তারা চেয়েছিল। কিন্তু সেই শাপলা প্রতীক দেওয়া যাবে না, তার অনেক যৌক্তিকতা ছিল। আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে রাষ্ট্রের অসংখ্য প্রতিষ্ঠানের লোগোতে শাপলা রয়েছে। আপনাদের (ইসি) দাবি (ব্যাখ্যা) যৌক্তিক ছিল।


নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সর্বশেষ একটা চিঠিও দিয়েছিলেন যে, তারা যদি এই সময়সীমার ভেতরে প্রতীক না নেয়, তাহলে একটা সিম্বল তাদের দেব। কিন্তু আমরা দেখলাম আপনারা সেখানে আত্মসমর্পণ করেছেন। আপনারা সেখানে শাপলা দিয়েছেন। শাপলার সাথে শুধু কলিযুক্ত হয়েছে। কিন্তু তারা যেই প্রতীক ব্যবহার করছে, এটা কিন্তু কলি ভাবছে না। এটা ঠিক শাপলা ফুল-ই হচ্ছে।


ইরান আরও বলেন, নির্বাচন কমিশনকে আমরা প্রশ্নের ঊর্ধ্বে একটা জায়গাতে আমরা দেখতে চাই। বিগত তিনটি নির্বাচন বাংলাদেশকে ৩০০ বছর পেছনে নিয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগ যাদের বসাতো তারাই থাকতো। আমরা একটা সুন্দর নির্বাচন চাই। একটা ভোট উৎসব চাই।


প্রশাসনে রদবদল ও ভোটের কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ইরান বলেন, আমরা দেখেছি যে, পোলিং এবং প্রিজাইডিং অফিসার নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম চলে আসছে। এই জায়গাগুলো থেকে নেওয়া যাবে না। যখন একটা প্রতিষ্ঠানগুলোর নাম চলে আসছে—একটা পক্ষ উপস্থাপন করেছে, আমরা চাই না যে এই প্রতিষ্ঠানগুলো থেকে অফিসার, প্রিজাইডিং অফিসার নিয়োগ হোক। এটা আপনাদের দেখা দরকার।


এ সময় তিনি নির্বাচনী আচরণবিধির অনেক গলদ তুলে ধরেন। একই সঙ্গে এটা প্রণয়ন করার আগে দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল বলে মতামত ব্যক্ত করেন।


প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী