ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ

পাবনায় নির্মানাধীণ রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী বিদেশী বানিজ্যিক জাহাজ 'এম,ভি
  • আপলোড সময় : ৩ অক্টোবর ২০২৩, দুপুর ৪:০ সময়
  • আপডেট সময় : ৩ অক্টোবর ২০২৩, দুপুর ৪:২ সময়
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ ছবি : সংগৃহীত
পাবনায় নির্মানাধীণ রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী বিদেশী বানিজ্যিক জাহাজ 'এম,ভি ইয়ামাল অরলান। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়েছে এ জাহাজটি।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইন্টার পোর্ট শিপিং এজেন্সি লিঃ এর খুলনার ম্যানেজার অসীম কুমার সাহা জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২১২১মেট্রিক টন মেশিনারী পণ্য নিয়ে গত ৩১ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এম,ভি ইয়ামাল অরলাম।

এ জাহাজটি মঙ্গলবার দুপুর ১টায় মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে থাকা ৬৬৮প্যাকেজের মেশিনারী পণ্য খালাসের কাজ শুরু হয় বিকেল থেকেই। খালাসকৃত এ পণ্যের অধিকাংশই সড়ক পথে আর স্বপ্ল মালামাল নদী পথে নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রুপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিলো এম,ভি স্যাপোডিলা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প