ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের পদযাত্রা ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথিরা শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সঙ্গে কথাই হয়নি: শামা ওবায়েদ পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দের দাবি ইরানের দিনে ক্রেতা সেজে রেকি, রাতে তালা কেটে আইফোনসহ ৬১ লাখ টাকার মালামাল চুরি

পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখে পড়তে হবে বাংলাদেশকে। কোনো কোনো ক্ষেত্রে এই
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪৬ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪৬ সময়
পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখে পড়তে হবে বাংলাদেশকে। কোনো কোনো ক্ষেত্রে এই প্রক্রিয়া শেষ করতে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সময় লাগতে পারে। এমনকি দেওয়ানি আইনি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধার করতেও প্রয়োজন হতে পারে তিন থেকে পাঁচ বছর। কারণ, পাচার হওয়া অর্থ কোন দেশে, কার কাছে এবং কীভাবে একাধিক স্তরে স্থানান্তরিত হয়েছে, তা শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে ওই সম্পদের অবৈধ উৎস প্রমাণ করতে হবে।


সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার অগ্রগতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি জানান, অর্থ পুনরুদ্ধারে আইনি কৌশলে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে টাস্কফোর্স। এ কাজে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের পাশাপাশি বিদেশি আইনজীবী প্রতিষ্ঠান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে বাছাই করা ছয়টি ঘটনার মধ্যে তিনটির কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় ৪০টি ঘটনা নির্বাচন করা হয়েছে।


ফরহানুল গণি চৌধুরী বলেন, প্রথম ধাপে বড় অঙ্কের খেলাপি ঋণের ঘটনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত দুটি ঘটনায় ঋণ, জামানত ও ব্যক্তিগত গ্যারান্টিসংক্রান্ত নথি বিদেশে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট বলে মত দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। দ্বিতীয় পর্যায়ের ঘটনা নির্বাচনে অন্তত ২০০ কোটি টাকার খেলাপি ঋণ, অর্থ বিদেশে পাচারের তথ্য এবং সংশ্লিষ্ট মালিকের বিদেশে অবস্থানের বিষয়গুলো বিবেচনা করা হয়েছে। গোপনীয়তা চুক্তির মাধ্যমে ব্যাংকগুলোর কাছ থেকে নথিপত্র নিয়ে সেগুলো পর্যালোচনা করবে বিদেশি প্রতিষ্ঠানগুলো। এরপর আইনি পদক্ষেপের ভিত্তি ও মামলার অর্থায়নের সুযোগ যাচাই করা হবে।


বিদেশে সম্পদের সন্ধান, তা জব্দ এবং আদালতে মামলা পরিচালনায় কয়েক মিলিয়ন ডলার ব্যয় হতে পারে। এ খরচ মেটাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ব্যাংকগুলোকে শুরুতে কোনো অর্থ দিতে হবে না। সম্পদ উদ্ধার হলে উদ্ধার করা অর্থের একটি অংশ পাবেন অর্থায়নকারীরা। শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারের বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এ ধরনের চুক্তিতে নীতিগত অনুমোদন দিয়েছে। বর্তমানে প্রয়োজনীয় আইনি নথি তৈরির কাজ চলছে।


এদিকে অর্থমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন, প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ দেশের ভেতরে জব্দ করা হয়েছে বলে জানান ফরহানুল গণি চৌধুরী। বাকি প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে থাকলেও সেগুলো জব্দে বাংলাদেশের আদালতের দেওয়া আদেশ সংশ্লিষ্ট দেশগুলোতে এখনো কার্যকর হয়নি। তিনি আরও জানান, পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের ভিত্তিতে কয়েকটি দেশে কিছু সম্পদ সাময়িকভাবে জব্দ করা হয়েছে। তবে সেসব সম্পদের পরিমাণ প্রকাশ করা হয়নি। জব্দাদেশ বহাল রাখতে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের কাছে অতিরিক্ত তথ্য চেয়েছে। উদাহরণ হিসেবে যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দের বিষয়টি উল্লেখ করেন তিনি। এসব সম্পদ নিয়ে সেখানে আইনি প্রক্রিয়া চলছে।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, একটি ঘটনায় বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছিল। কিন্তু ৩০ দিন পর সংশ্লিষ্ট দেশ থেকে ওই অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে সেই অর্থের সন্ধানে কাজ চলছে। অর্থ পাচারসংক্রান্ত তদন্তের অগ্রগতি নিয়মিত প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে ফরহানুল গণি চৌধুরী বলেন, আগেভাগে সব তথ্য প্রকাশ করা হলে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা সতর্ক হয়ে নতুন কৌশল নিতে পারেন। এতে অর্থ ফেরত আনার উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজনীয় তথ্য গোপন রেখেই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার