ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের পদযাত্রা ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথিরা শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সঙ্গে কথাই হয়নি: শামা ওবায়েদ পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দের দাবি ইরানের দিনে ক্রেতা সেজে রেকি, রাতে তালা কেটে আইফোনসহ ৬১ লাখ টাকার মালামাল চুরি

শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সঙ্গে কথাই হয়নি: শামা ওবায়েদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে কোনো শর্ত নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪৮ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪৮ সময়
শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সঙ্গে কথাই হয়নি: শামা ওবায়েদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে কোনো শর্ত নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব বা বক্তব্যও বাংলাদেশকে জানানো হয়নি।


সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে ভারতীয় সূত্রের বরাতে দাবি করা হয়, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দুটি শর্ত দিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে, বাংলাদেশের সামরিক উড়োজাহাজে করে তাকে নিয়ে যেতে হবে এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে।


এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, এসব শর্ত নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো কথাই হয়নি। প্রকাশিত প্রতিবেদনের কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বা দায়িত্বশীল কোনো পর্যায় থেকে আনুষ্ঠানিক বক্তব্য এলে বাংলাদেশ সরকার তার জবাব দেবে। প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে অন্য যেকোনো আসামির মতো দেশে ফিরিয়ে এনে সাজা ভোগ করানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।


শামা ওবায়েদ আরও বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু শেখ হাসিনার বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠেনি। মুক্তিযুদ্ধের সময় থেকে দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি রয়েছে। দুই দেশের মধ্যে অমীমাংসিত কিছু বিষয় থাকলেও সেগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। দিল্লিতে বাংলাদেশ মিশনে শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদন জমা দেওয়ার বিষয়ে তিনি জানান, একটি আইনজীবী প্রতিষ্ঠান আবেদনটি জমা দিয়েছে। মিশন সেটি গ্রহণ করেছে এবং সরকার বিষয়টি পর্যালোচনা করছে। তবে নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা নেই। কেউ সাজাপ্রাপ্ত হলে তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয় বলেও জানান তিনি।


ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার দাবি, আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতীতের মতো এখনো সহিংস কর্মকাণ্ড চালাচ্ছেন। অন্য দেশে অবস্থান করে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হলে তা মোকাবিলা করা সরকারের দায়িত্ব। এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থগিত হওয়া কনস্যুলার বৈঠক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বৈঠকটি বাতিল হয়নি, বরং পিছিয়ে দেওয়া হয়েছে। সচিব পর্যায়ে অনুষ্ঠেয় এই বৈঠক কিছুদিন পর আয়োজনের বিষয়ে দুই পক্ষই সম্মত হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার