ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান, নিহত ২৩

ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর আফগান সীমান্তে ২৩ জন সন্ত্রাসীকে হত্যা করেছে
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৬ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৬ সময়
সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান, নিহত ২৩ ছবি : সংগৃহীত

ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর আফগান সীমান্তে ২৩ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। তারা জানিয়েছে, আজ বৃহস্পতিবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তের কাছে দুটি লক্ষ্যবস্তুতে অভিযান চালায়। এতে ২৩ জন সন্ত্রসী নিহত হয়। 


সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসীরা পাকিস্তানি তালেবান বা এর সহযোগী গোষ্ঠীর সদস্য ছিল।


সেনাবাহিনী তাদের মদদ দেওয়ার জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ এনেছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় এই অভিযান চালানো হয়েছে। প্রদেশটি ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে সীমান্তবর্তী সন্ত্রাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘দেশ থেকে বিদেশ সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য পাকিস্তান পূর্ণ গতিতে কাজ করবে।


ইসলামাবাদ নিয়মিতভাবে কাবুলকে সশস্ত্র গোষ্ঠী, বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে, যারা পাকিস্তানে মারাত্মক হামলা চালায়। সাম্প্রতিক পাকিস্তানও ভারত সম্পর্কের অবনতি ঘটেছে। উভয় প্রতিবেশীই জড়িত থাকার কথা অস্বীকার করেছে। 

গত সপ্তাহে ইসলামাবাদের একটি আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং কয়েক ডজন আহত হওয়ার পর এই অভিযান চালানো হয়।


পাকিস্তান বলেছে আফগানিস্তান থেকে হামলাটি পরিকল্পনা করা হয়েছিল। পাকিস্তানি তালেবানের একটি অংশ এই হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের তীব্র অবনতি ঘটেছে গত মাসে সীমান্তে সংঘর্ষের ফলে। সপ্তাহব্যাপী ওই সংঘর্ষে উভয় পক্ষের ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং সীমান্ত এখনও বন্ধ রয়েছে। দক্ষিণ এশীয় প্রতিবেশীরা একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিন্তু বেশ কয়েক দফা আলোচনার পরও এর শর্তাবলী চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছে।


উভয় পক্ষই অচলাবস্থার জন্য একে অপরকে দায়ি করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী