ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা

আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৩ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৩ সময়
৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা ছবি : সংগৃহীত

আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চুড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সব কিছুর দায়িত্বে থাকবে। ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে।


এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরাতে সরকার ভারতে চিঠি দিচ্ছে বলেও জানান তিনি।


উপদেষ্টা আরও বলেন, আজ একটি ঐতিহাসিক রায় রয়েছে। আবার ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেয়া হয়েছে। কিন্তু সাবেক এক প্রধান বিচারপতি এটিকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। যার সুযোগ নিয়েছিল আওয়ামী লীগ। দলটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটিকে বাতিল করে। আজকে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ বলে দেয়া রায় বাতিল হয়েছে।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী