ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

পাকিস্তানের ফয়সালাবাদে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ১৫ জন নিহত

বিস্ফোরণে আহত অন্তত সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আজ (শুক্রবার) ভোরে
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৫, দুপুর ২:৩ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৫, দুপুর ২:৩ সময়
পাকিস্তানের ফয়সালাবাদে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ১৫ জন নিহত
বিস্ফোরণে আহত অন্তত সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আজ (শুক্রবার) ভোরে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় একটি আঠা তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। খবর দ্য ডনের।

বিস্ফোরণের তীব্রতায় ভবনটি ধসে পড়ে এবং আশেপাশের কাঠামোর ব্যাপক ক্ষতি হয়। ফয়সলাবাদ কমিশনার জানান, গ্যাস লিকেজ থেকে বয়লার বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরআগে বলা হয়েছিল, বয়লার বিস্ফোরণ হয়েছে।

কমিশনারের অফিসের বিবৃতিতে বলা হয়েছে যে কারখানায় কোনো বয়লার ছিল না। মালিকপুর এলাকায় চারটি কারখানা চালু ছিল। গ্যাস লিকেজ হওয়ার কারণে একটি কারখানায় আগুন লেগেছে এবং অন্যান্য কারখানাগুলোতে তা ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণস্থলে ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। কারখানার রাসায়নিক গুদামের ভিতরে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ফলে কারখানার ছাদসহ ভবনের একটি বড় অংশ ধসে পড়ে।

কারখানার প্রাঙ্গণের পেছনে প্রায় সাত থেকে আটটি বাড়ির ছাদ এবং কাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে বাসিন্দাদের পাশাপাশি কারখানার শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান