ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে জনপ্রিয় ভিডিও নির্মাতা রিপন মিয়াকে আটকের দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৬, বিকাল ৬:৪ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৬, বিকাল ৬:৪ সময়
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে জনপ্রিয় ভিডিও নির্মাতা রিপন মিয়াকে আটকের দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঘটনাকে কেন্দ্র করে একটি সালিশ বৈঠকের ভিডিওও দ্রুত ছড়িয়ে পড়েছে। জানা গেছে, রিপন মিয়া বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।


স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তাকে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকে নেওয়া হয়। ওই সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। ভাইরাল ভিডিওতে দাবি করা হয়, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সালিশে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও দাবি করা হয়। পাশাপাশি তাকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাও বলা হয়েছে বলে ভিডিওতে শোনা যায়।


তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। উল্লেখ্য, ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন রিপন মিয়া। অল্প সময়ের মধ্যেই সহজ-সরল উপস্থাপনা ও ঘরোয়া ভিডিওর মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। বিশেষ করে তার মুখে উচ্চারিত দুটি সংলাপ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে জনপ্রিয়তা পায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান