ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়েও
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৮ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৮ সময়
প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু রাজধানীর ইউনূস সেন্টারে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, সামাজিক ব্যবসার প্রসার এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে প্রফেসর মুহাম্মদ ইউনূস দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন এবং বাংলাদেশের উন্নয়নে দেশটির ধারাবাহিক অর্থনৈতিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সামাজিক বৈষম্য কমাতে সামাজিক ব্যবসাকে কার্যকর মাধ্যম হিসেবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু জানান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় তিনি একাধিকবার চট্টগ্রাম সফর করেছেন। তিনি ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার বৈশ্বিক ধারণা প্রতিষ্ঠায় প্রফেসর ইউনূসের অবদানকে বিশেষভাবে প্রশংসা করেন। আলোচনায় প্রফেসর ইউনূস তার ‘তিন শূন্যের পৃথিবী’ ধারণা তুলে ধরে বলেন, শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণের লক্ষ্য অর্জনে তরুণদের সম্পৃক্ত করা জরুরি। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত ‘থ্রি জিরো ক্লাব’ এবং ‘ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার’ নেটওয়ার্কের কার্যক্রমও তুলে ধরা হয়।


এ সময় দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান প্রফেসর ইউনূস। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। বৈঠকে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইউন ইয়ং বুম, কাউন্সেলর কিম হে জুং এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুক জিহেও উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান