ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

আবারও গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৪

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। শনিবার (২২ নভেম্বর) চালানো এ সিরিজ হামলায় প্রাণ হারিয়েছে
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৭ সময়
আবারও গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৪ ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। শনিবার (২২ নভেম্বর) চালানো এ সিরিজ হামলায় প্রাণ হারিয়েছে শিশুসহ কমপক্ষে ২৪ ফিলিস্তিনি। বোমার আঘাতে আহত হয়েছে আরও অন্তত ৮৭ জন।


আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, দফায় দফায় চালানো এসব বিমান হামলার শিকার হয়েছে গাড়ি থেকে শুরু করে আশ্রয়কেন্দ্র, আবাসিক ভবন। উত্তরে গাজা সিটি, দেইর আল বালাহ, নুসেইরাত শরণার্থী শিবির টার্গেট করেও হামলা চালিয়েছে আইডিএফ।


এরমধ্যে শুধু গাজা সিটিতেই মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন অন্তত ২০ জন।


দেইর আল বালাহ'য় একটি বাড়িতে হামলার পর বিস্ফোরণের ঘটনায় তিনজন প্রাণ হারায়। নুসেইরাতেও হামলার টার্গেট হয়েছে আবাসিক ভবন।


তেলআবিবের দাবি, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাস সদস্যরা হামলা চালানোয় পাল্টা অভিযান চালিয়েছে তারা। হামাসের ৫ সিনিয়র নেতাকে হত্যার দাবিও করেছে তারা।


উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে গাজায় ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। প্রাণ গেছে কমপক্ষে ৩৪২ জন ফিলিস্তিনির।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই