ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি বৈষম্যবিরোধী আন্দোলনের

মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দলটি বলেছে, অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, সকাল ৯:২০ সময়
বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি বৈষম্যবিরোধী আন্দোলনের ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দলটি বলেছে, অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।


রোববার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


দলটির দফতর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেমন ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা ও সম্মান করে, তেমনি প্রতিটি ধর্ম ও ধর্মীয় ধারা–উপধারার মতপ্রকাশের স্বাধীনতা এবং নিজস্ব ঐতিহ্য, শিল্প–সংস্কৃতি চর্চার অধিকারকেও সমদৃষ্টিতে দেখে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবি এবং একই সঙ্গে বাউলশিল্পীসহ ফকির ও অন্যান্য ধর্মীয় ধারা–উপধারার ভিন্নমতাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।


এতে আরও বলা হয়, এর আগেও নানা সময়ে মাজার ভাঙা, মৃত মানুষকে কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া এবং দরগা ও ওরসকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে। জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থানের পর এ ধরনের ভয়াবহ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও উৎকণ্ঠার।


অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, বাউলদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ। কারণ, সরকারের পক্ষ থেকে এসব থামাতে এখনও পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ আমরা প্রত্যক্ষ করিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প