ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ঘুড়ে দাঁড়িয়ে হার এড়াল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় এলচের সাথে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। দুইবার ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত হার এড়ানোর
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১০:২৪ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১০:২৪ সময়
ঘুড়ে দাঁড়িয়ে হার এড়াল রিয়াল মাদ্রিদ ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় এলচের সাথে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। দুইবার ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত হার এড়ানোর স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোস'রা।


রোববার (২৩ নভেম্বর) নিজেদের মাঠে রিয়ালকে আতিথ্য দেয় এলচে।


ম্যাচে শুরু থেকেই রিয়াল মাদ্রিদের ওপর প্রভাব তৈরি করে খেলতে থাকে স্বাগতিকরা। প্রথমার্ধ গোলশুন্যের পর খেলার ৫৩ মিনিটে আলেশ ফেবাসের গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা।


৭৮তম মিনিটে ডিন হুইজেনের দারুণ ফিনিশিংয়ে ম্যাচে ফেরে রিয়াল। ৬ মিনিট পর আলভারো রদ্রিগেজের গোলে আবারও এগিয়ে যায় এলচে।


তবে সেই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। জুড বেলিংহ্যামের গোলে দ্বিতীয়বার সমতায় ফিরে কোনো রকমে হার এড়ায় সফরকারীরা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন থাকল রিয়াল মাদ্রিদ।


লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দুই রাউন্ড আগেও বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে ছিল রেয়াল মাদ্রিদ। সেই ব্যবধান এখন মাত্র ১। ১৩ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়াল। ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।


উল্লেখ্য, টানা তিন ম্যাচ জিততে না পারার হতাশা নিয়ে আগামী বুধবার চ্যাম্পিনস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ