ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

৬ দফা দাবিতে আবারও কর্মবিরতি স্বাস্থ্য সহকারীদের

৬ দফা দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে স্বাথ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। আগামী ২৭ নভেম্বরের মধ্যে
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২৪ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২৪ সময়
৬ দফা দাবিতে আবারও কর্মবিরতি স্বাস্থ্য সহকারীদের ছবি : সংগৃহীত

৬ দফা দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে স্বাথ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। আগামী ২৭ নভেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়ার সরকারি আদেশ জারি না হলে, ২৯ নভেম্বর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। 


সোমবার (২৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন। 


এ সময় স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়। 


সংগঠনটির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে নিয়মতান্ত্রিকভাবে আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়ে তা বাস্তবায়ন করেনি।


স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি:

১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান।

২. ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া।

৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।

৪. সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা।

৫. বেতন স্কেল পূর্বনির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা।

৬. ইতোমধ্যে ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী