ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করলেন দাদা ক্যানসারের সঙ্গে সামিয়ার নতুন ‘জার্নি’ শুরু অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণে আগুন, ৩ নবজাতকের মৃত্যু কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত পাঠানোর আহ্বান

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্টমার্টিন মাস্টার প্ল্যানের খসড়া সর্বসাধারণের
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:৭ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:৭ সময়
সেন্টমার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত পাঠানোর আহ্বান ছবি : সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্টমার্টিন মাস্টার প্ল্যানের খসড়া সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে (www.moefcc.gov.bd) এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।


এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খসড়া মাস্টার প্ল্যানের ওপর আগামী ২০ ডিসেম্বর মধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দফতর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের env2@moefcc.gov.bd ই-মেইলে লিখিত মতামত দেয়ার জন্য অনুরোধ জানানো হলো।


এছাড়া, ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ববিষয়ক নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, ২০২৫’ এর প্রস্তুতকৃত খসড়ার ওপরও আগামী ২০ ডিসেম্বরের মধ্যে env3@moefcc.gov.bd ই-মেইলে সব মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের মতামত পাঠানোর অনুরোধ করা হলো।


সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে সেন্টমার্টিনকে রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবেলায় একটি কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?

মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?