ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার দুজন কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। মস্কো ‍দুজন মার্কিন কূটনীতিককে বহিষ্কারের কয়েক সপ্তাহ পর এ ঘোষণা দিল আমেরিকা।শুক্রবার
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৩৫ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৩৫ সময়
দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র ছবি : অনলাইন
রাশিয়ার দুজন কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। মস্কো ‍দুজন মার্কিন কূটনীতিককে বহিষ্কারের কয়েক সপ্তাহ পর এ ঘোষণা দিল আমেরিকা।
শুক্রবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক কনস্যুলারের এক কর্মীর সঙ্গে যোগাযোগ করার জন্য যুক্তরাষ্ট্রের দুজন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। যদিও যুক্তরাষ্ট্র এই অভিযোগকে ভিত্তিহীন বলেছে। মস্কোর এই পদক্ষেপের কয়েক সপ্তাহ পর এবার দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করল আমেরিকা। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘রাশিয়ার সরকার আমাদের কূটনীতিকদের যেভাবে হয়রানি করেছে তা স্টেট ডিপার্টমেন্ট মেনে নেবে না।’

 অজ্ঞাত এই দুই রুশ কূটনীতিককে আমেরিকা ছাড়ার জন্য সাতদিন সময় দেয়া হয়েছে। অন্যদিকে রাশিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিক জেফারি সিলিন ও ডেভিড বার্নস্টেইনকে দেশটি ছাড়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছিল রুশ সরকার।

গত মাসে মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে জানানো হয়েছিল, মার্কিন দুই কূটনীতিক - জেফরি সিলিন এবং ডেভিড বার্নস্টেইনকে ‘পার্সোনা নন গ্রাটা’ হিসাবে ঘোষণা করা হয়েছে; যার অর্থ তাদের এক সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের