ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারি শিলাবৃষ্টির আঘাতে আহত আড়াইশ

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারি শিলাবৃষ্টির আঘাতে আহত হয়েছে প্রায় আড়াইশ' জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর।রোববার (২৩ নভেম্বর) দেশটিতে ভারি
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারি শিলাবৃষ্টির আঘাতে আহত আড়াইশ ছবি : সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারি শিলাবৃষ্টির আঘাতে আহত হয়েছে প্রায় আড়াইশ' জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর।


রোববার (২৩ নভেম্বর) দেশটিতে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি শুরু হয় শিলা বর্ষণ। সাধারণের তুলনায় আকারে বেশ বড় এবং ভারী বরফখণ্ডগুলো আঘাত হানে এরেচিম শহর এবং এর আশপাশের এলাকায়। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য যানবাহন এবং বাড়ির ছাদ। ক্ষয়ক্ষতির শিকার ১০ হাজারেরও বেশি পরিবার। 


এক ভিডিও ফুটেজে দেখা যায়, অনেক শিলাখণ্ড 'বেসবল-আকারের' যা বাড়িঘর ও ব্যক্তিগত সম্পত্তি ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। সেইসাথে, বাসস্থানের ভেতরে বিশাল শিলাগুলো জানালা এবং কাচের দরজায় আঘাত করছে এবং ভেঙে ফেলছে। 


স্থানীয় সরকার জানিয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরিচ্ছন্নতায় কাজ করছে সিভিল ডিফেন্স, অগ্নিনির্বাপক এবং সামরিক ব্রিগেডের কর্মীরা। যোগ দিয়েছে স্বেচ্ছাসেবকরাও।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী