ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব

কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। মূলত ভারত ও আফগানিস্তানের বেশকিছু সংবাদমাধ্যম
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:৮ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:৮ সময়
কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব ছবি : সংগৃহীত

কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। মূলত ভারত ও আফগানিস্তানের বেশকিছু সংবাদমাধ্যম ইমরানের খানের মৃত্যু গুজব নিয়ে সংবাদ প্রকাশ করলে তা ভাইরাল হয়ে যায়। এরই মধ্যে তার তিন বোন অভিযোগ করেন, ভাইয়ের সঙ্গে কারাগারে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে ‘নৃশংস মারধরের’ শিকার হয়েছেন।


ইমরান খানের বোন নরীন খান, আলীমা খান ও উজমা খান অভিযোগ করেছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বাইরে জড়ো হয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন তারা। এ সময়, তাদের ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের ওপর পুলিশ হামলা চালিয়েছে।


এদিকে, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইমরান খানের দল পিটিআই। পাশাপাশি সরকারকে সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে জানানোর আহ্বান জানিয়েছেন তারা। এছাড়াও, পরিবারের সদস্যদের সাথেও দেখা করার সুযোগ দেয়ার দাবি তাদের। সেইসাথে, গুজব ছড়ানোর পেছনের কারণ খুঁজতে তদন্তের আহ্বান জানিয়েছে পিটিআই। 


উল্লেখ্য, ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান। গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার তিন বোনকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। এ থেকে ইমরান খান সমর্থকদের সন্দেহ, তাকে কারাগারে হত্যা করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই