ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বিএনপি মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতা ঘোষকের দল: ব্যারিস্টার খোকন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপি
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৩৩ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৩৩ সময়
বিএনপি মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতা ঘোষকের দল: ব্যারিস্টার খোকন ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতা ঘোষকের দল। দেশ স্বাধীন করতে এ দলের ভূমিকা অবিস্মরণীয়। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়ায় চাটখিল-সোনাইমুড়ী আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন এবং তাদের নেতাদের মন্ত্রী করার কারণেই আওয়ামী লীগ বিএনপিকে ‘রাজাকার’ বলে গালি দিত। জামাতের কারণেই এ গালি শুনতে হয়েছে। অথচ এখন তারা বিএনপিকে নিয়ে উল্টো-পাল্টা কথা বলে।

 

তিনি বলেন, ‘জামাত নেতাদের ফাঁসি হয়েছে ৭১ সালের ভূমিকার জন্য। অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করায় বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলা, হামলা এবং হত্যা-গুমের শিকার হয়েছে।’

 

ব্যারিস্টার খোকন আরও বলেন, ‘আমি তারেক জিয়ার পক্ষে মামলা পরিচালনার দায়ে তৎকালীন স্বৈরাচারী সরকার আমার বিরুদ্ধে ৪১টি মামলা দিয়েছিল। আমাকে জেলে যেতে হয়েছে। আমার ওপর হামলা হয়েছে, গুলি করেছে আওয়ামী লীগ।’ তিনি বলেন, ‘বিএনপি নির্বাচিত হলে তারেক রহমানের ঘোষণা অনুযায়ী চাটখিল-সোনাইমুড়ী আসনে কোনো চাঁদাবাজি বা দখলবাজি চলবে না। ‘আমাকে নির্বাচিত করলে একজন আইনজীবী হিসেবে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করবো।’

 

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করতে প্রস্তুত। এ নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে, স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করছে।’

 

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট এ. বি. এম. জাকারিয়া, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন ও সদস্য সচিব কুতুব উদ্দিন সানি সহ বিভিন্ন নেতৃবৃন্দ। নির্বাচনী জনসভা সভাপতিত্ব করেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন পিন্টু।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প