ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সবকিছুর ঊর্ধ্বে উঠে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন তাসনিম জারা

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শনিবার
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪৯ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪৯ সময়
সবকিছুর ঊর্ধ্বে উঠে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন তাসনিম জারা ছবি : সংগৃহীত

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। 


জারা বলেন, রাজনীতি, দল–মত, মতাদর্শ—সবকিছুর ঊর্ধ্বে উঠে তার জন্য সবার দোয়া কামনা করি।


ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা আরও জানান, এক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে তার অল্প সময়ের দেখা হয়েছিল। ওই সময় দেশেই থেকে দেশের জন্য কাজ করতে বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। 


জারা বলেন, অসংখ্য মানুষই একই কথা বলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার মুখে এ উপদেশের গভীরতা, ইতিহাস আর সত্যতা সম্পূর্ণ আলাদা। 


তিনি উল্লেখ করেন, জীবনের সবচেয়ে কঠিন সময়েও খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের পাশ থেকে সরে দাঁড়াননি। বেদনা, অপমান ও দীর্ঘ প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের অবস্থান ও বিশ্বাস থেকে আপোষ করেননি। বছরের পর বছর যে ধৈর্য ও সহনশীলতার দৃষ্টান্ত খালেদা জিয়া স্থাপন করেছেন, তা সবার জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন জারা।


ডা. তাসনিম জারা মহান আল্লাহ তায়ালার প্রতি প্রার্থনা জানিয়ে বলেন, তিনি যেন বেগম খালেদা জিয়াকে রহমত, আরোগ্য ও শান্তি দান করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে?

ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে?