ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

বিভিন্ন দেশে ভূমিধস এবং বন্যা পরিস্থিতির অবনতি

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ভূমিধস এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভয়াবহ দুর্যোগে ইন্দোনেশিয়ায় প্রাণহানি আড়াইশ'
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
বিভিন্ন দেশে ভূমিধস এবং বন্যা পরিস্থিতির অবনতি ছবি : সংগৃহীত

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ভূমিধস এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভয়াবহ দুর্যোগে ইন্দোনেশিয়ায় প্রাণহানি আড়াইশ' ছাড়িয়েছে। অন্যদিকে, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় আরও বেড়েছে বানের পানি। কর্তৃপক্ষ বলছে, থাইল্যান্ডে মৃতের সংখ্যা দেড়শ' ছাড়িয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কায় এ সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জন।


মূলত, কিছু দেশে বন্যার বর্তমান পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই কয়েকদিন আগে সেখানে ছিল লোকালয়। টানা বৃষ্টি আর আকস্মিক বন্যায় সৃষ্ট ভূমিধসে, কাদামাটির নিচে তলিয়ে গেছে অনেক গ্রাম। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, উদ্ধার কাজ তো দূরের কথা, এখান থেকে বের হওয়াই কঠিন হয়েছে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের।


দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা। এরমধ্যে পরিস্থিতি সবচেয়ে নাজুক তাপানুলি তেঙ্গা এলাকায়। এখানকার বেশিরভাগ লোকালয়ই তলিয়ে গেছে কাদামাটির নিচে।


ভারী বৃষ্টির কারণে সৃষ্ট হড়কা বানের কারণে সুমাত্রা এবং আচেহ প্রদেশে দেখা দেয় এসব ভূমিধস। এখন পর্য্ন্ত শতাধিক স্থানকে ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের পাশাপাশি উদ্ধারকাজে যোগ দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরা।


এদিকে বন্যা পরিস্থিতির এখনও কোনো উন্নতি হয়নি থাইল্যান্ডে। তিনশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশটি। বন্যার তীব্রতায় ভেসে গেছে বিভিন্ন পর্যটন এলাকা।


পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে সংখলা প্রদেশে। সড়ক ব্যবস্থা ভেঙ্গে পড়ায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার কাজ। দেখা দিয়ে সুপেয় পানির তীব্র সংকট।


এদিকে, ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে শ্রীলঙ্কায়। বাস্তচ্যুত প্রায় দেড়লাখ মানুষ। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৩ হাজার ঘরবাড়ি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী